মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

মেয়ের পর এবার ডিপফেকের শিকার টেন্ডুলকার, করলেন প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপনে দেখা গেছে শচিন টেন্ডুলকারকে। ভারতজুড়ে ভাইরাল হয়েছে সেটি। অ্যাপের বিজ্ঞাপনে ভারতীয় কিংবদন্তি বলছেন, ‘আমার মেয়ে এই অ্যাপে খেলে থাকে। এখানে খেলে প্রতিদিন ১ লাখ ৮০ হাজার রুপি আয় করা যায়। মাঝেমধ্যে আমি আশ্চর্য হয়ে যাই, এখন কত সহজে আয় করা যায়।’

মেয়ের কথা উল্লেখ করে টেন্ডুলকার যে অ্যাপটি ব্যবহারে উৎসাহ জোগাচ্ছেন, সেখানে বলা কথাগুলো আসলে তার নয়। এটি ডিপফেক। টেন্ডুলকারের পুরোনো একটি ভিডিওতে প্রযুক্তির সাহায্যে তার নকল কণ্ঠ বসিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের ভুয়া বিজ্ঞাপন বা ডিপফেক ভিডিও বন্ধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন টেন্ডুলকার।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে বেটিং অ্যাপের বিজ্ঞাপনটি শেয়ার করে টেন্ডুলকার লিখেছেন, ‘এই ভিডিওগুলো ভুয়া। প্রযুক্তির ব্যাপক অপব্যবহার দেখলে বিরক্তি লাগে। সবাইকে অনুরোধ করছি, এ ধরনের ভিডিও, বিজ্ঞাপন ও অ্যাপগুলোকে প্রচুর পরিমাণে রিপোর্ট করুন।’

এ ধরনের ঘটনা প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন টেন্ডুলকার, ‘সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর অভিযোগের বিষয়ে সতর্ক থাকা দরকার। ভুল তথ্য ও ডিপফেক ছড়ানো বন্ধে তাদের দিক থেকে ত্বরিত উদ্যোগ গ্রহণ গুরুত্বপূর্ণ।’টেন্ডুলকারের আগে তারা মেয়ে সারাও এই ডিপফেকের শিকার হয়েছিলেন। যেখানে শুবমান গিলের সঙ্গে তার ছবি বসিয়ে দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit