শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ভবদহ সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে -এমপি ইয়াকুব আলী

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোর-৫ মনিরামপুরের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, সরকার স্থায়ীভাবে ভবদহের সমস্যা সমাধানের জন্য কম চেষ্টা করেননি। তবে কিছু মানুষের অনিয়ম আর দূর্নীতির কারনে তার সুফল জনগন সঠিকভাবে পায়নি। ফলে এখন থেকে ভবদহ সমস্যা সমাধানে সার্বোচ্চ গুরুত্বারোপ করা হবে।

এছাড়াও মনিরামপুরের শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। অনিয়ম, দূর্নীতি, সন্ত্রাস প্রতিরোধে দৃষ্টান্ত রাখা হবে। তবে এ ব্যাপারে সকলকে সহযোগীতার হাত প্রসারিত করতে হবে। রোববার দুপুরে পৌরশহরের দক্ষিনমাথায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষের পরিচালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, স ম আলাউদ্দীন, নেহালপুর ইউপি চেয়ারম্যান এমএম ফারুক হোসাইন, পৌর কাউন্সির আদম আলী, সাবেক ছাত্রলীগ নেতা তাজাম্মুল হোসাইন টিটো প্রমুখ।

সংবর্ধিত অতিথি নয়া সংসদ সদস্য ইয়াকুব আলী আরো বলেন, এখন থেকে মনিরামপুরে মেধার ভিত্তিতে চাকুরি হবে। ঘুষ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড মনিরামপুর থেকে বন্ধ করতে কঠোর ভূমিকা রাখা হবে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অতীতের মত আর যেন চাঁদাবাজি না হয় সেদিকে প্রশাসনকে কঠোরভাবে নজর রাখতে হবে।

এলাকাবাসীর শান্তি এবং উন্নয়নের জন্য আমি সকলকে সাথে নিয়ে আধুনিক মনিরামপুর গড়ে তুলব। তবে এ ব্যাপারে সকলের সহযোগীতার হাত প্রসারিত করতে হবে। দুপুর সাড়ে বারোটার দিকে ইয়াকুব আলী ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছলে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে মনিরামপুরে আনা হয়। এ সময় রাস্তার দুধারে অপেক্ষমান বিভিন্ন শ্রেনিপেশার মানুষ ফুল ছিটিয়ে এবং করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।পরে তিনি উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit