বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, কাউতলীসহ বিভিন্ন এলাকায় র্যাব- এর পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ কার্যক্রমে নেতৃত্বে ছিলেন, র্যাব -৯, ব্রাহ্মণবাড়িয়া কম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। মোট ১৫০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয় বলে রেপ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কনকনে এই শীতে অসহায় শীতার্ত মানুষ কম্বল পেয়ে খুশি হন।
কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৩৬