সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে বেরোবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার বানানীস্থ মন্ত্রীর বাসভবনে এই কুশল বিনিময় হয়। 

এ সময় ভিসি হাসিবুর রশীদ নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় সম্পর্কে জানতে চান। ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় মন্ত্রীকে অবহিত করেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা শুনে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এ সময় মন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) পূর্বে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তাঁকে পূর্ণমন্ত্রী করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রেখেছেন।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit