বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

সবজি-মুরগির বাজার চড়া, বেড়েছে মাছের দামও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দর। শীতকালীন সবজির অভাব না থাকলেও দাম বেড়েছে। সরবরাহ কম থাকায় মাছের দামও বাড়তি বলে জানিয়েছেন বিক্রেতারা। 

রাজধানীর কাওরান বাজার, শীতের সবজির অভাব নেই।  বেগুন, লাউ ও সিম ছাড়া বাকি সব সবজীর দর গত সপ্তাহের তুলনায় বেশি। 

বাজারে নতুন আলুর ছড়াছড়ি থাকলেও দাম কমছে না। ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। পাকা টমেটোর কেজি ৬০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে, কাঁচা টমেটো ৩০-৫০ টাকা। করলা ৬০-৭০ টাকা, ঢেঁড়স ১০০-১১০ টাকা, বিভিন্ন জাতের বেগুন ৬০ থেকে ৮০ টাকা, মূলা ৪০-৫০ টাকা, পটল ৭০-৮০ টাকা, বরবটি ১০০-১২০ টাকা ও পেঁপে ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ৩০ থেকে ৫০ টাকা। লাল শাকের আঁটি ২০-৩০ টাকা, লাউ শাক ২০-৩০ টাকা, মূলা শাক ২০-২৫ টাকা, পালং শাক ২০-৩০ টাকা, কলমি শাক ১৫-২০ টাকা আঁটি বিক্রি করতে দেখা গেছে।

হঠাৎ করেই বেড়েছে সব ধরনের মাছের দাম। বাড়তি দাম শুনে ক্রেতার হতাশা। তবে সরবরাহ কম বলেই এ অবস্থা বলে দাবি করেছেন বিক্রেতারা। 

পাঙ্গাস বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। অনেকটা একই দামে বিক্রি হচ্ছে চাষের কই ও তেলাপিয়া। আকারভেদে রুই-কাতলার দাম হাঁকানো হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা কেজি এবং চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শোল মাছ প্রতি কেজি ৬০০-৬৫০ টাকা এবং পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০, মলা ৫০০, কাচকি মাছ ৬০০, বাতাসি টেংরা ৯০০, অন্য জাতের টেংরা মাছ ৬০০ থেকে ৭০০, পাঁচ মিশালি মাছ ২২০, রুপচাঁদা ১ হাজার ও বাইম মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

বয়লার, সোনলী ও দেশী মুরগীর দামও বেড়েছে। বিক্রেতারা বলছেন, আড়ৎ থেকেই বাড়তি দামে কিনতে হয়েছে। 

ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ২১০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২০০ টাকা। স্থানভেদে ফার্মের মুরগী কিছুটা কম-বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালি ও লেয়ার জাতের মুরগির কেজি ১০ থেকে ২০ টাকা বেড়েচ স্থানভেদে ৩০০ থেকে ৩৩০ থেকে ৩০০ টাকা বিক্রি হচ্ছে।

এদিন প্রতি কেজি গরুর মাংস ৭০০ আর খাশির মাংম বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। 

সরবরাহ থাকায় চালের দাম অপরিবর্তিত রয়েছে।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit