আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে একের পর এক প্রশ্ন করা হলেও কোনো সদুত্তর দিতে পারেনি মার্কিন পররাষ্ট্র দফতর।
এক্ষেত্রে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি সরকার, আরব লিগ বা অন্য কোনো দেশ গাজার বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিতে কোনো ভূমিকা রাখতে পারছে না। উল্টো আগ্রাসী ইসরাইলকে বড় আকারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে পরমমিত্র যুক্তরাষ্ট্র।
১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বব্যাপী গণহত্যা বন্ধে ‘জেনোসাইড কনভেনশন’ চুক্তি উপস্থাপন করা হয়। ২০২২ সাল নাগাদ ১৫২টি সদস্য দেশ এতে সাক্ষর করেছে, যার মধ্যে আছে ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল ও ফিলিস্তিন। স্বাক্ষরকারী সব দেশ এই চুক্তির শর্ত মানতে বাধ্য।
কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:২১