বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দামি তেল-শ্যাম্পুতে চুল পড়া কমছে না? ৫ উপায়ে সুফল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দামি তেল, শ্যাম্পু, সিরাম এমনকি নানা রকমের ট্রিটমেন্ট করেও চুল পড়া বন্ধ হচ্ছে না। তবে এই পাঁচ অভ্যাসে পরিবর্তন আনলে চুল পড়া কমতে পারে।

১. অস্বাস্থ্যকর খাদ্যাভাস

অতিরিক্ত তেল-মশলা দেওয়া খাবার খেলে কিন্তু চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। শরীরে ভিটামিন, প্রয়োজনীয় নানা খনিজের ঘাটতি থাকলে চুল কোনো পুষ্টি পাবে না। তাই সবুজ শাকপাতা, বাদাম, বীজ, স্বাস্থ্যকর ফ্যাট-খাওয়া প্রয়োজন।

২. উদ্বেগ, মানসিক চাপ

খুব বেশি মানসিক চাপ থাকলে শরীরে নোরপাইনফ্রাইন বলে এক ধরনের রসায়নিক তৈরি হয়। তাই মানসিক চাপ কমাতে নিয়ম করে যোগাভ্যাস করতে হবে। পাশাপাশি, কাজের ফাঁকে সময় বার করে মন ভাল রাখার জন্য বেড়াতে যাওয়া, গানবাজনা করা, গান শোনার মতো কাজগুলি করতে পারেন।

৩. রাসায়নিকের ব্যবহার

চুলের স্বাস্থ্য খারাপ হচ্ছে। কোনো ভাবেই পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। রাসায়নিকের ব্যবহারে তৎক্ষণাৎ চুল একেবারে ঝলমল হয়ে উঠল। কিন্তু কয়েকদিন পর চুল এমন পড়তে আরম্ভ হবে যে, তা সামাল দেওয়া কঠিন হবে।

৪. কম ঘুম

রাত জেগে থাকলে ঘুমের গোলমাল হচ্ছে? সকালে অফিসের তাড়নায় তাড়াতাড়ি উঠে পড়ছেন, ফলে ঘুম সম্পূর্ণ হচ্ছে কই? এই অভ্যাসের কারণেও কিন্তু চুলে পাক ধরতে পারে।

৫. শরীরচর্চার অভাব

চুল ভাল রাখতে গেলে শরীরে রক্ত চলাচল ভাল হওয়া প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা করলে তবেই রক্ত সঞ্চালন ভাল হয়। চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছয়। ফলে চুল পড়া কমে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit