বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ঘরেই বানিয়ে ফেলুন পুষ্টিগুণে ভরপুর নোসিলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকাল ও বিকেলের নাস্তা নিয়ে বেশ তাড়াহুড়া থাকে অনেকের। তাই সকাল-বিকেলের নাস্তা যত কম ঝামেলায় শেষ করা যায়। পাউরুটির সঙ্গে নোসিলা বা জেলি থাকলে ঝামেলা অনেকটাই কমে। সব বয়সীদের নাস্তা হয়ে যায় সহজেই। নোসিলা কম-বেশি তাই সবার পরিবারেই থাকে। মাসিক বাজারে জেলি বা নোসিলা থাকে তালিকার শীর্ষে। বাজার থেকে না কিনে ঘরিই বানিয়ে ফেলতে পারেন নোসিলা। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন পুষ্টিগুণে ভরপুর নোসিলা।

যা লাগবে: কাজু/চিনা বাদাম এক কাপ, চিনি চার কাপ, তেল চার কাপ, ভেনিলা এসেন্স,
লবণ স্বাদমতো, কোকো পাউডার তিন কাপ।

প্রণালি: প্রথমে মাঝারি আঁচে বাদামগুলো ভেজে নিন। এরপর খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিন বাদাম। মিহি হলে চিনি দিয়ে আবার ব্লেন্ড করুন। এবার তেল, ভেনিলা এসেন্স, লবণ ও কোকো পাউডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করুন। বেশি শুষ্ক হলে আরও খানিকটা তেল দিতে পারেন। মিশ্রণটি মুখবন্ধ বয়ামে নিয়ে রেখে দিন নরমাল ফ্রিজে।  

টিপস: হেজেলনাটের (যা সুপারশপগুলোতে পাবেন) পরিবর্তে আপনি যেকোনো ভাজা বাদাম ব্যবহার করতে পারেন। বেশি ভালো হবে কাজু বাদাম দিয়ে বানালে। এটি বানাতে বাজারে কেনা নোসিলার মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit