শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

জিএম কাদের-চুন্নুর পদত্যাগের দাবিতে শ্লোগান, ঢুকতে দেওয়া হচ্ছে না কার্যালয়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ফুসে উঠেছে দলটির নেতাকর্মীরা। শ্লোগানে শ্লোগানে উত্তাল জাপার বনানী কার্যালয়। বুধবার সকাল থেকেই পার্টির সিনিয়র নেতারা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী বনানী কার্যালয়ে এসে উপস্থিত হন। 

এদিকে, সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলীয় কার্যালয় তালাবদ্ধ করে রেখেছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগ দাবিতে শ্লোগান দেন নেতাকর্মীরা। 

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, এমরান হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, আমানত হোসেন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহাজাদা, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, সাইফুল ইসলাম, মিজানুর রহমান মিরুসহ অসংখ্য কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit