বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

লজ্জায় ডুবল চেলসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট চেলসির। অবিশ্বাস্য হলেও এবার ইংলিশ লিগের দ্বিতীয় সারির দলের কাছে হেরেছে তারা। লিগ কাপে চেলসিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে মিডলসবরো!

মঙ্গলবার (৯ জানুয়ারি) লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে মিডলসবরোর মাঠ রিভারসাইড পার্কে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে রাখেন হেইডেন হ্যাকনি। বাকি কাজটা করেন মিডলসবরো গোলকিপার টম গ্লোভার। চেলসির বেশ কিছু আক্রমণ রুখে দেন এই অস্ট্রেলিয়ান। 

দুই অর্ধ মিলিয়ে মোট ১৮ বার গোলের সুযোগ হেলায় হারায় মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। তাতে আর ম্যাচে ফেরা হলো না ব্লুজদের।

এ নিয়ে লিগ কাপে দীর্ঘ ২৪ বছর পর কোনো নিচু সারির দলের বিপক্ষে হারলো চেলসি। এই প্রতিযোগিতায় সবশেষ ১৯৯৯ সালে হাডার্সফিল্ডের বিপক্ষে হেরেছিল ‘ব্লুজ’রা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৫ সালের পর নিচু সারির লিগের দলের কাছে চেলসির এটি প্রথম হার।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit