শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

২০২৩ সালকে রেকর্ড উষ্ণ বছর হিসেবে নিশ্চিত করল ইইউ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালকে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পরিষেবা বিভাগ।

মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই উষ্ণতা বৃদ্ধি পেয়েছে এবং এর প্রতিক্রিয়ায় প্রাকৃতিক এল নিনো আবহাওয়াকে চরমভাবাপন্ন করেছে। 

মঙ্গলবার ইইউ এর জলবায়ু পরিষেবা বিভাগ জানিয়েছে, মানুষ প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি পোড়ানো শুরু করার আগে গত বছর দীর্ঘমেয়াদী গড় থেকে প্রায় ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ ছিল পৃথিবী।

বিবিসির বিশ্লেষণে দেখা গেছে, জুলাই থেকে প্রায় প্রতিদিনই বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে। সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রাও আগের উচ্চতার রেকর্ড ভেঙে দিয়েছে

টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু ডেসলার বলেছেন, “আমাকে যা আঘাত করেছে তা হচ্ছে- ২০২৩ সাল কেবলমাত্র রেকর্ড ব্রেকিং ছিল না, বরং সংখ্যা বিবেচনায় এটি পূর্ববর্তী রেকর্ডগুলো ভেঙে দিয়েছে।”

২০২৩ সালে গড় তাপমাত্রা ২০১৬ সালের তুলনায় শূন্য দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এটি আগের রেকর্ড বছরের তুলনায় অনেক বড় বৃদ্ধিকে চিহ্নিত করে। এই বর্ধিত বৈশ্বিক উত্তাপের প্রাথমিক কারণ ছিল কার্বন ডাই অক্সাইডের ক্রমাগত রেকর্ড নির্গমন, যা প্রাকৃতিক জলবায়ু ঘটনা এল নিনোর প্রত্যাবর্তনকে সহায়তা করেছিল। উচ্চ তাপমাত্রা তাপপ্রবাহ, বন্যা ও দাবানল, সারাবিশ্বে জীবন ও জীবিকার ক্ষতি করে। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit