বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার

প্রায় ৩ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ম্যাথিউস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় ৩ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে তাকে দলে ফেরানো হয়।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৬ জনের সেই দলে জায়গা পেয়েছে ম্যাথিউস।

২০২১ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ম্যাথিউস। ২০২৩ সালে দুই বছরের বেশি সময় পর ওয়ানডে দলেও ফিরেছিলেন। সর্বশেষ বিশ্বকাপে শুরুতে দলে না থাকলেও মাঝপথে যোগ দিয়েছিলেন। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি তিনি।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, কুসাল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধানাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, পাথুম নিসাঙ্কা (ফিটনেসের ভিত্তিতে), মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, দিলশান মাদুশানকা, মাথিশা পাথিরানা, নুয়ান থুষারা, আকিলা দানাঞ্জয়া।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit