শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে ভাবছি না: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে বিবৃতি দিয়েছে তা নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে দেশি-বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিং শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও ৭ জানুয়ারি মানুষ ভোট দিয়েছে। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রশ্ন তোলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ভালো বলেছে, নির্বাচনের প্রশংসা করেছে। তারা আমাদের সঙ্গে যে সম্পর্ক আছে, সেটা বলবৎ রাখবে। তবে তারা মানবাধিকারের যে বিষয়টির কথা বলেছে, সেটা ডায়নামিক ইস্যু। এগুলোর কোনো শেষ নেই। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।

সাত জানুয়ারির নির্বাচনের সবাই প্রশংসা করেছে দাবি করে আব্দুল মোমেন বলেন, সব দেশই আমাদের ভালো বলেছে। বলেছে সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়েছে। এটা বিশ্বাসযোগ্য নির্বাচন ছিল। নির্বাচন বিষয়ে কূটনীতিকদের ব্রিফিংয়ে অংশীদারিত্ব ও সহযোগিতামূলক আচরণ আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নতুন বছরে আমরা খুবই সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করছি। সব দেশগুলোর সঙ্গে ভালো সহযোগিতা ও অংশীদারিত্ব প্রত্যাশা করছি।

ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ বিভিন্ন দেশের মিশন, কূটনীতিক, পেশাজীবী, নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এ এস এম মাকসুদ কামালসহ বিশিষ্টজন ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit