শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

তাইওয়ানের আকাশসীমার ওপর দিয়ে উড়ে গেল চীনের স্যাটেলাইট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, চীনের একটি স্যাটেলাইট দক্ষিণ তাইওয়ানের আকাশসীমার ওপর দিয়ে উড়ে গেছে। এই ঘটনায় তাইওয়ানজুড়ে মোবাইল ফোন ব্যবহারকারীরা ‘এয়ার রাইড অ্যালার্ট’ পেয়েছেন এবং তাদের  ‘সুরক্ষার জন্য সচেতন থাকতে’ সতর্ক করা হয়।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় ৩টা ৩ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

চীনা সম্প্রচার মাধ্যম সিসিটিভি নিশ্চিত করেছে যে, কেন্দ্র থেকে আইনস্টাইন প্রোব নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এতে আরও বলা হয়, উৎক্ষেপণ মিশন ‘সম্পূর্ণ সফল’ হয়েছে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, নির্বাচনের এতো কাছে (তাইওয়ানের আকাশসীমায়) স্যাটেলাইট উৎক্ষেপণ একটি ‘গ্রেজোন’ কার্যকলাপ’।

তাইওয়ান জানিয়েছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি সম্পর্কে ‘যথাযথভাবে সতর্ক ও প্রতিক্রিয়া জানাতে’ স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করছে।

তাইওয়ানের গণমাধ্যম বলছে, এই প্রথম তাদের সরকার দ্বীপব্যাপী এ ধরনের সতর্কতা জারি করেছে।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit