শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

টাকা বোঝাই এটিএম মেশিন তুলে নিয়ে গেল চোর

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (৮ জানুয়ারি) ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। মূলত ঘন কুয়াশার সুযোগ নিয়ে এই চুরির ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

আগ্রার পুলিশ কমিশনার ড. প্রীতিন্দর সিং বলেছেন, ‘আগ্রা জেলার কাগারোল শহরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখা আছে। ব্যাংকটির পাশেই এটিএম বুথটি। সোমবার ভোর আড়াইটা থেকে ৩টার মধ্যে চার-পাঁচজন চোর একটি পিকআপ ভ্যান নিয়ে এসে এটিএমটি উপড়িয়ে তুলে নিয়ে যায়।’
 
প্রীতিন্দর সিং আরও বলেন, এসবিআই’র কাগারোল শাখার ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেছে, এটিএমটিতে প্রায় ৩০ লাখ নগদ রুপি ছিল। আগ্রা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) অভিযুক্তদের খুঁজছে।
 
এ ঘটনায় এসবিআই কাগারোল শাখার ম্যানেজার সোমবার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আশেপাশের এলাকা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit