শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সালমান-ব্লিঙ্কেনের বৈঠকে যে আলোচনা হতে পারে

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ৭ অক্টোবর ইসরাইল-হামাস সংঘাতের পর চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্যে সফর করছেন মার্কিন পরররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন। সোমবার তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। খবর দ্য গার্ডিয়ান

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজার অধিবাসীদের নিজগৃহে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। তাদেরকে জোর করে ঘরছাড়া করা যাবে না। সম্প্রতি ইসরাইলের মন্ত্রীসভার কয়েকজন সদস্য ইসরাইলিদেরকে গাজা ছেড়ে চলে যাওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। এর প্রতি ইঙ্গিত করেই ব্লিঙ্কেন এ কথা বলেন।

এ সময় ব্লিঙ্কেন শঙ্কা প্রকাশ করে বলেন, গাজা-ইসরাইল সংঘাত নিরসন না করলে তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই নিরাপত্তার স্বার্থে এ সংঘাত থামাতে হবে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী শনিবার বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ যুদ্ধ থামবে না। আমাদের সব জিম্মিদের ফেরত ও ইসরাইলের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

বন্ধুরাষ্ট্র ও শত্রুরাষ্ট্র সবাইকে উদ্দেশ্য করে বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit