শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য, মালদ্বীপে ৩ মন্ত্রী বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ায় তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার। এই পোস্ট নিয়ে ভারতে এমনকি মালদ্বীপেও ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। অনেক ভারতীয় তাদের মালদ্বীপ সফর বাতিল করেন।

এই তিন মন্ত্রী হলেন মরিয়াম শিউনা, মালশা শরিফ ও মাহজোম মাজিদ। সম্প্রতি নরেন্দ্র মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। এর পর তিনি সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আবেদন করেছিলেন তিনি। তার পরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।

এর পর বেশ কয়েকজন বিরোধীদলীয় নেতা ‘কড়া ভাষায়’ ওই মন্ত্রীদের বক্তব্যের নিন্দা জানান। আজ শুরুর দিকে মালদ্বীপ সরকার বিষয়টি থেকে নিজেদের দূরে রেখেছিল। বলেছিল, ‘ওই বক্তব্য একান্তই তাদের নিজেদের, এই বক্তব্য কোনোভাবেই মালদ্বীপ সরকারের প্রতিনিধিত্ব করে না।’

মালদ্বীপ সরকারের বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে বাক্স্বাধীনতার চর্চা করা উচিত। এবং এমনভাবে কিছু করা উচিত নয়, যাতে ঘৃণা বা নেতিবাচক কিছু ছড়ায়। এমন কিছু করা ঠিক নয়, যা মালদ্বীপ ও তার আন্তর্জাতিক অংশীদারদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে পেছনে ঠেলে দেয়। 

সরকারের ওই বিবৃতির পর মালদ্বীপে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির ‘ঘনিষ্ঠ প্রতিবেশী’কে নিয়ে এমন মন্তব্যের সমালোচনা করছেন বেশ কয়েকজন বিশিষ্ট নেতাও। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এসব মন্তব্যকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকারকে এমন মন্তব্য করা থেকে নিজেদের দূরে রাখতে বলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit