শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

গাজীপুরে মোজাম্মেল-রাসেলসহ চারটিতে আ.লীগ, স্বতন্ত্রে ধরাশায়ী চুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের পাঁচ আসনের মধ্যে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়া বাকি চারটি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। রোববার রাত পৌনে ১২টার দিকে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে প্রাপ্ত ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

গাজীপুর-১, গাজীপুর-২ ও গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার বিরোধীতা গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনে কাজে লাগেনি। ভোটাররা হেভিওয়েট দুই নেতা মোজাম্মেল হক ও জাহিদ আহসান রাসেলেই আস্থা রেখেছে।

বেসরকারি ফল অনুযায়ী গাজীপুর-১ (কালিয়াকৈর এবং গাজীপুর সিটির একাংশ) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (নৌকা)। চতুর্থবারের মতো আসনটিতে জয় পেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। এক লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (রাসেল) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। এই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের হয়ে জোরালো প্রচারে নেমেছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

গাজীপুর-২ (গাজীপুর সিটির একাংশ ও গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা) আসনে বিজয়ী হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান (রাসেল)। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০৩৯৮৬ ভোট। আর তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলিম উদ্দিন বুদ্দিন ট্রাক প্রতীক নিয়ে ৮১৮০৪ ভোট পেয়েছেন। 

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর একাংশ) আসনে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী রুমানা আলী (টুসি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন (সবুজ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট। এর আগে রুমানা আলী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সিমিন হোসেন (রিমি)। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে সিমিনের ফুফাতো ভাই স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। আসনটিতে এ নিয়ে তিনবার জাতীয় নির্বাচনে জয় পেলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।

গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আখতারুজ্জামান ৮২ হাজার ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ ৬৭ হাজার ৭৮৩ ভোট পেয়েছেন। গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান বেশ পুরোনো রাজনীতিবিদ। তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য, ডাকসুর ভিপি, জিএস। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit