মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

লড়াই করে জিতলেন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩২৯ Time View

ডেস্ক নিউজ : পিরোজপুর-১ আসনে আবারও বিজয়ী হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে তার ব্যাপক লড়াই করতে হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৮৫ হাজার ৪১০। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক)  সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট। পিরোজপুর-১ আসন পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত। 

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের বাড়ি জেলার নাজিরপুর উপজেলায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান শ ম রেজাউল করিম ২০১৮ সালে প্রথম পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন। আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রথমে পূর্তমন্ত্রী এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সেই সঙ্গে একনেকেরও সদস্য হন তিনি। প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে এ কে এম এ আউয়াল আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু না পেয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit