বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার কর্নেল (অব.) সৈয়দ সাহাবুদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে : রিজভী অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২ ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের

গাজায় ঘরে ঘরে লুটপাট চালাচ্ছে ইসরাইলি সেনারা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (৭ জানুয়ারি) গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনিবার তারা গাজার অনেক বাসিন্দার কাছ থেকে অভিযোগ পেয়েছেন। তারা জানিয়েছেন, হামাস-ইসরাইল সংঘাতের ৯২ দিনে ইসরাইলি সেনারা আনুমানিক ৯০ মিলিয়ন শেকেল বা আড়াই কোটি ডলার লুটপাট করেছে। এর মধ্যে সোনা ও বিভিন্ন দামি শিল্পকর্মও আছে।

মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি সেনারা বিভিন্নভাবে এই লুটপাট করছে। তারা বিভিন্ন চেকপয়েন্টেও লুটপাট চালাচ্ছে। সম্প্রতি সালাহ আর দিন সড়কে বাস্তুচ্যুত গাজাবাসীর কাছ থেকে টাকা, সোনা ও শিল্পকর্মভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা উত্তর থেকে দক্ষিণ গাজায় যাচ্ছিলেন। এ ছাড়াও বাড়ি বাড়ি স্থল অভিযান চালিয়েও ইসরাইলি সেনারা লুটপাট করছে বলে জানিয়েছে মিডিয়া অফিস।
 
মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরাইলি সেনারা তাদের এসব লুটপাটের ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে সেসব তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এসব ভিডিওতে দেখা গেছে, লুটপাট করা সামগ্রী নিয়ে উল্লাস করছে ইসরাইলি সেনারা। ভিডিওতে তাদের স্বর্ণের চেইন, গিটার নিয়ে পোজ দিতেও দেখা গেছে। যদিও এখনও এই বর্বর কর্মকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি কর্তৃপক্ষ।

এর আগে পশ্চিম তীর থেকে ইসরাইলি বাহিনীর লুটপাটের খবর পাওয়া গেছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা, জেনিন ও হেবরনে অন্তত ৯টি মানি এক্সচেঞ্জ অফিসে হামলা চালায় ইসরাইলি দখলদার বাহিনী। এ সময় অফিসগুলো থেকে অন্তত ২৮ লাখ ডলার লুটে নেয় তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit