শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের বিপুল ভোটে বিজয়ী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খাজা তানভীর আহমেদ।

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনের ১৩২টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট। এসব কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট।

ওবায়দুল কাদের ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮ সাল থেকে তিনি টানা তিনবার এখানে জয় পেয়েছেন।

কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৯৭৭। ১৩২টি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কক্ষ রয়েছে ৯০০টি। এ আসনে নতুন ভোটার মোট ৭৩ হাজার ২৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৩৭ জন, নারী ভোটার ৩১ হাজার ৭০৫ জন।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit