শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড

ছুটি কাটিয়ে মায়ামিতে ফিরলেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : লম্বা ছুটি শেষে আর্জেন্টিনা থেকে ইন্টার মায়ামিতে ফিরেছেন লিওনেল মেসি। খুব শিগগিরই ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেবেন এই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ খেলতে পারেনি ইন্টার মায়ামি। ফলে আগেভাগেই ছুটি পেয়ে যান মেসি। ছুটি পেয়েই সপরিবারে ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে শেষদিকে নিজ শহর রোজারিওতে নিজের পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন। সেখান থেকে সরাসরি মায়ামিতে ফিরছেন তিনি।

ইন্টার মায়ামির প্রাক-মৌসুম ছাড়াও এ বছর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি সারবেন মেসি। এ লক্ষ্যে মায়ামিতে ফিরেই ক্লাবের সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন মেসি। সর্বশেষ গত বছরের ২১ নভেম্বর সবশেষে ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচটি ছিল ব্রাজিলের বিপক্ষে। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গড়ানো সেই ম্যাচে ১-০ গোলে জিতে যায় আর্জেন্টিনা। এ বছর এখন পর্যন্ত মাঠে নামেননি মেসি।  

আগামী ১৯ জানুয়ারি এল সালভাদোরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই ফিরবেন মেসি। এরপর প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। যেখানে এফসি ডালাস, সৌদি প্রো লিগে নেইমারের আল হিলাল এবং রোনালদোর আল নাসরের বিপক্ষে মাঠে নামবেন মেসিরা।  

এছাড়া হংকং লিগ টিম, জাপানের ভিসেল কোচে এবং মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষেও ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এরপর শুরু হবে লিগের খেলা। পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও আছে সামনে। সবমিলিয়ে মেসির সামনে খুব ব্যস্ত শিডিউল অপেক্ষা করছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit