শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি: ডলি সায়ন্তনী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : ভোটারদের নৌকায় ভোট দিতে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।

ডলি সায়ন্তনী বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার এজেন্টরা ভোটারদের হাতে তাদের প্রার্থী ও দলীয় প্রতীকের ছবি সংবলিত টোকেন দিচ্ছেন এবং নৌকায় ভোট দিতে বলছেন। এতে ভোটাররা নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারছেন না। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রে নৌকার লোকজন ভোট কারচুপি করছেন।

আজ রোববার সকালে সুজানগর উপজেলার ভবানীপুর ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ডলি সায়ন্তনী।

এ সংগীতশিল্পী বলেন, আমি ইতোমধ্যে নির্বাচনি কর্মকর্তাদের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে এসব অনিয়ম দূর করতে হবে।

ডলি সায়ন্তনীর মতো একই অভিযোগ করেন এই আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ।

তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজা হাসান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ভোটারদের কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে না।

এ বিষয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কামাল হোসেন বলেন, দলীয় প্রার্থীর ছবি ও প্রতীক সংবলিত টোকেন নিয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা তার কাছে নেই। তবে প্রার্থীর অভিযোগের পর এ ধরনের টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মিথ্যা। ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুখময় সরকার বলেন, আমরা ডলি সায়ন্তনীর অভিযোগ পেয়েছি। তিনি অভিযোগ করার পর বিভিন্ন কেন্দ্রে খোঁজ নেওয়া হচ্ছে, তদন্ত করা হচ্ছে। কোনো কেন্দ্রে তার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit