শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

হামাসের সামরিক শাখা প্রধান দেইফের ছবি প্রকাশ করল ইসরায়েলি বাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের ছবি প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। গাজায় পাওয়া হার্ড ড্রাইভে এই ছবি ছিল বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। 

 খবরে বলা হয়েছে, আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে তার হাতে প্লাস্টিকের একটি কাপ যাতে তিনি চা পান করছেন বলে দেখা গেছে। তার অন্য হাতে ছিল মার্কিন কিছু ডলার। ইসরায়েলি বাহিনী তার শারীরিক অবস্থা নিয়ে যে মূল্যায়ন করেছিল তা ভুল প্রমাণিত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হাগারি বলেন, গাজা উপত্যকায় জব্দ করা একটি হার্ড ড্রাইভে ছবিটি পাওয়া গেছে। সেখানে গাজার বাইরে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্পর্কেও তথ্য রয়েছে।

গত মাসে ইহুদি সেনাবাহিনী গাজায় একটি সুড়ঙ্গ ব্যবস্থার সন্ধান পায় এবং একটি হুইলচেয়ার খুঁজে পায় যা দেইফের বলে মনে করা হয়। 

সুড়ঙ্গগুলোতে আবিষ্কৃত তথ্য অনুসারে, এটি স্পষ্ট  যে, দেইফ সম্ভবত কোনো শারীরিক অক্ষমতাতে ভুগছেন, তবে অবস্থা কতটা গুরুতর তা নির্ধারণ করা সম্ভব নয়।

কথিত আছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার আগে দেইফ টেলিভিশনে বক্তব্য দেন। তার বক্তব্য শুনেই হামাস নেতারা ইসরায়েলে ঝাঁপিয়ে পড়ে।

অক্টোবরের হামলাকে আল–আকসার বন্যা বা আল–আকসা ফ্লাড বলে উল্লেখ করে হামাস। ইসরায়েলের ভূখণ্ডে মাত্র ২০ মিনিটে হামাসের হাজার পাঁচেক রকেট নিক্ষেপের পরপরই একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে কথা বলতে শোনা যায় হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফকে। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম রয়েছে। দেইফ বলেন, এ হামলার মধ্য দিয়ে জেরুজালেমে আল–আকসা প্রাঙ্গণে ইসরায়েলের অভিযানের প্রতিশোধ নেওয়া হচ্ছে। 

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit