রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নিজেকে ভোট দিতে পারলেন না হিরো আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী। তিনি সেখানে ভোটার না হওয়ায় নিজেকে ভোট দিতে পারেননি। 

রোববার সকাল সোয়া ৯টার দিকে বগুড়া-৬ সদর আসনের এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, তিনি বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের (ডাব মার্কা) প্রার্থী। কিন্তু ভোটার বগুড়া-৬ এর এরুলিয়াতে। আর দুটি আসন পাশাপাশি হওয়ায় তিনি সদরে ভোট দিতে পেরে গর্বিত। নিজেকে ভোট দিতে না পারায় তার দুঃখ নেই। 

শনিবার তার বাড়ির কাছে ককটেল বিস্ফোরণ হলেও তিনি এতে ভীত নন। 

তিনি আরও বলেন, ভোটার উপস্থিতি কম হলেও পরিবেশ ভালো আছে। কারচুপি না হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ আসনের উপনির্বাচনে হিরো আলম মাত্র ৮৩৪ ভোরে মহাজোটের জাসদের একেএম রেজাউল করিম তানসেনের কাছে পরাজিত হন। তবে বগুড়া সদর আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার রাগেবুল আহসান রিপুর কাছে জামানত হারিয়েছেন।

বগুড়া-৪ আসনে মোট পাঁচজন প্রার্থী। হিরো আলম ছাড়াও ১৪-দলীয় জোটের একেএম রেজাউল করিম তানসেন নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক বিএনপি নেতা ও ওই আসনে চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা। তার মার্কা ঈগল। এখানে তানসেন ও ডা. মোল্লার মাঝে লড়াই হবে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit