রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন

অতিরিক্ত ঘুম শরীরের কী কী ক্ষতি করে?

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীর ভাল রাখতে যে ঘুমের প্রয়োজন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। বয়স এবং শারীরিক সক্রিয়তা অনুযায়ী ৭-৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে লন্ডনের ‘ন্যাশনাল স্লিপিং ফাউন্ডেশন’-এর একটি গবেষণা জানাচ্ছে, বেশি ঘুমও কিন্তু একেবারেই ভাল নয়। প্রয়োজনের তুলনায় বেশি ঘুমোলে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। সেগুলি কী জানেন?

১. রক্তে শর্করার বেড়ে যাওয়া নির্ভর করে জীবনযাপনের উপর। সারা দিনের খাওয়া, কাজ, শরীরচর্চা এই সব কিছুর প্রভাব পড়ে বিপাকহারের উপর। দিনের বেশির ভাগ সময়ে যদি ঘুমিয়েই কাটে, সে ক্ষেত্রে কোনও রুটিনই সঠিকভাবে মেনে চলা যায় না। তা ছাড়া শর্করা নিয়ন্ত্রণে রাখতে শরীরচর্চা করা জরুরি। বেশি ঘুমোলে সেই অভ্যাসে ব্যাঘাত ঘটতে পারে।

২. বেশি ঘুমালে দিনের অনেকটা সময় বিছানায় কেটে যায়। শারীরিক সুস্থতা বজায় রাখতে যেটুকু শরীরচর্চা প্রয়োজন, রোজ সেইটুকু করতে না পারলে হার্টের সমস্যা হবেই। শুধু তাই নয় প্রয়োজনের অতিরিক্ত ঘুমালে শরীরে অনেক রোগ হতে পারে। ঝুঁকি এড়াতে তাই প্রয়োজনের বেশি ঘুমনো ঠিক নয়।

৩. বেশি ঘুমালে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ওজন ধরে রাখতে অতিরিক্ত ঘুম বাধা হয়ে দাঁড়াতে পারে। তা ছাড়া ওজন বেড়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত সব রোগও বাড়তে থাকে ঘুমের সঙ্গেই। তাই কমও নয়, আবার বেশিও নয়—প্রয়োজন মাফিক ঘুমোন।

৪. সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরে বা মনে তরতাজা ভাব থাকে। অতিরিক্ত ঘুমিয়ে বেলায় উঠলে আলস্য লাগে, শরীরে চনমনে ভাব থাকে না। কোনও কাজেই তেমন উৎসাহ পাওয়া যায় না। ঘুমাতে ইচ্ছা করলেও সকালের দিকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন। দেখবেন সারা দিন বেশ ভাল কাটবে।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit