শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ কানাডার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটে এ পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘জঙ্গিবাদের হুমকি, রাজনৈতিক কর্মসূচি, দেশব্যাপী হরতাল এবং সহিংস সংঘর্ষের কারণে উচ্চ সতর্কতা অবলম্বন করুন।’

এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে যে কোনো ধরনের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটি। মূলত চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতা, অপহরণ এবং বিক্ষিপ্ত জাতিগত সংঘর্ষের কারণে এমন পরামর্শ দিয়েছে কানাডার সরকার।

ওয়েবসাইটে বিশেষ করে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘৭ জানুয়ারি ২০২৪ সালে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিশাল রাজনৈতিক র‌্যালি ও বিক্ষোভ হচ্ছে। যা নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।’

বাংলাদেশে ভ্রমণে আসা নাগরিকদের কিছু স্পষ্ট নির্দেশনাও দিয়েছে কানাডা। সেগুলো হলো— যেসব এলাকায় বড় রাজনৈতিক সমাবেশ হচ্ছে সেসব এলাকা এড়িয়ে চলা, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মানা এবং চলমান বিক্ষোভ সম্পর্কে জানতে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে নজর রাখা।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit