শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আদিত্য গুনছে সূর্যকে ‌‘ছোঁয়া’র দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক  : না আক্ষরিক অর্থে ভারতের সৌরযান আদিত্য-এল ১-এর সূর্যকে স্পর্শ করার ক্ষমতা নেই। তবে যে লক্ষ্য মাত্রা নিয়ে এটিকে সূর্যের কাছাকাছি পাঠানো হয়েছিল সেই লক্ষ্যের খুব কাছে পৌঁছেছে এটি।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার ৬ জানুয়ারি এল১ পয়েন্টে পৌঁছনোর কথা ইসরোর সৌরযানটির। তবে সেখানে পৌঁছালে ইসরোকে একটি কাজ করতে হবে। সেই কাজে সামান্য ভুল হলেই হতে পারে বড়সড় বিপদ। এত দিনের সব পরিশ্রম মাটি হয়ে যেতে পারে এক মুহূর্তে।

সূর্য এবং পৃথিবীর মাঝে ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট আদিত্য-এল১-এর গন্তব্য। ওই পয়েন্টে সূর্য এবং পৃথিবী উভয়েরই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব সমান থাকে। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে ইসরোর সৌরযান। পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লক্ষ কিলোমিটার। সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য এর ফলে জানা যাবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, আদিত্য-এল১-এর যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম ধাপ অপেক্ষা করে আছে এল১ পয়েন্টে। সেখানে পৌঁছালে ইসরোকে ‘ফায়ার’ করতে হবে। অর্থাৎ সৌরযানটিকে ধাক্কা দিতে হবে। তবে তা অত্যন্ত সাবধানে এবং মেপে মেপে। পরিমাপে এক চুল গোলমাল হলেই বিজ্ঞানীদের নিয়ন্ত্রণ ছাড়িয়ে বেরিয়ে যেতে পারে আদিত্য-এল১। সে ক্ষেত্রে সূর্যের দিকে আরও এগিয়ে যাবে সৌরযানটি। একসময় তা ধ্বংস হয়ে যাবে। ইসরোর আর কিছুই করার থাকবে না।

আগামীকাল শনিবার বিকেল ৪টায় নাগাদ ওই শেষ মুহূর্তের চূড়ান্ত ‘ফায়ার’ করবে ইসরো। সেটাই এখন তাদের ‘অগ্নিপরীক্ষা’। মাপ অনুযায়ী সঠিক ধাক্কা দিয়ে সৌরযানটিকে নির্দিষ্ট কক্ষপথে বসিয়ে দেবেন বিজ্ঞানীরা। তার পর শুরু হবে তার পেলোডগুলির কাজ।

গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১। 

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit