শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম

সোমালিয়ায় ১৫ ভারতীয়সহ কার্গো জাহাজ ছিনতাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়া উপকূলের কাছে ‘এমভি লিলা নরফোক’ নামে একটি কার্গো জাহাজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছিনতাই করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনী ছিনতাই হওয়া জাহাজে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

ছিনতাই হওয়া জাহাজটিতে ১৫ জন ভারতীয় ছিলেন এবং ক্রুদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে।

সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়া উপকূলে জাহাজটি ছিনতাইয়ের খবর পাওয়া যায়। ভারতীয় নৌবাহিনীর বিমানগুলি জাহাজটির ওপর নজর রাখছে।

পরিস্থিতি সামাল দিতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই ছিনতাই হওয়া জাহাজের দিকে অগ্রসর হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit