শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নিজেরা ভোট দেব না, অন্যদের বিরত রাখব: জামায়াত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিভিন্ন স্থানে এসব মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। 

সমাবেশে উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেন, অবৈধ সরকারের পাতানো, সাজানো ও তামাশার নির্বাচন আমরা বর্জন করছি। তাই নিজেরা যেমন ভোট দেব না এবং অন্যদের ভোটদান থেকে বিরত রাখব।

মাহফুজুর রহমান বলেন, সরকার দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের ভোটাধিকার ও নির্বাচনিব্যবস্থাকে হাস্যরসের অনুষঙ্গে পরিণত করেছে। তারা বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সব অঙ্গ প্রতিষ্ঠানকে দলীয়করণ করে কথিত নির্বাচনের নামে দেশকে পুতুল নাচের নাট্যশালা বানিয়েছে। তাই এই ভোট চোর সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না; বরং যে কোনো মূল্যে সরকারের যে কোনো দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। 

এ ছাড়া পল্লবীতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরের সহকারি সেক্রেটারি জেনারেল নাজিমুদ্দিন মোল্লা। ফার্মগেটে মিছিল করেছেন নেতাকর্মীরা। উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারসহ প্রমুখ।

এদিকে সকালে পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

শনিরআখড়ায় বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শনিরআখড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
 

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit