শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-১ ‘জনসমুদ্র’ দেখে উচ্ছ্বসিত আ. লীগ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ‘আমি যেখানে দুপুরের খাবার খেয়েছি সেখান থেকে মাইকের শব্দ শুনা যায়। আসতে সময় লাগার কথা দুই মিনিট। আসতে সময় লাগলো ২২ পথে। পথে লোক আর লোক। মাঠ ভরে গেছে লোকে। এটাই প্রমাণ করে মানুষ উন্নয়নের পক্ষে। আওয়ামী লীগের পক্ষে। নৌকা মার্কার পক্ষে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৃহস্পিতবার বিকেলে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এভাবেই বলছিলেন এক বক্তা। জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে অন্যান্য বক্তারাও একই সুরে কথা বলেন। আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজ্জা মো. ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, ‘আজকের জনজোয়ার প্রমাণ করে নাসিরনগরে নৌকার বিকল্প নাই। আজকে ১৩ ইউনিয়নের ১৪০টি গ্রামের মানুষ একত্রিত হওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।’
বক্তব্যের শুরুতে তিনি দুইবার এমপি থাকাকালে জানা অজানা কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেওয়ার আহবান জানান। পাশাপাশি উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, ‘নাসিরনগরের মানুষ নৌকা প্রেমিক। আমি বিশ্বাস করি তারা নৌকাকে বিজয়ী করবে।’সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুভাস সিংহ রায়, আফজালুর রহমান, রাফি উদ্দিন আহমেদ, নাফিউল করিম নাফা প্রমুখ। বেশিরভাগ বক্তাই এত লোকসমাগম হওয়ার বিষয়টি আলোচনায় আনেন।
দুপুর দুইটা থেকে উপজেলা সদরের আশুতোষ উচ্চ বিদ্যালয়ে মাঠে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। বেলা সোয়া চারটা নাগাদ মিছিল আসে সেখানে। সেখানে প্রায় ৩০ হাজারের বেশি লোকের সমাগম হয়। জনসভার সময়জুড়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো মাঠসহ আশেপাশের এলাকা। এ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামানের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত ফরহাদ হোসেনের লড়াই হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বহিস্কার করে। আসনটিতে বেশ জমজমাট লড়াই হবে বলে আশা করা হচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit