বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে অপহরণ করে টাকা আদায়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, শেখ অবুজ (২৫) সদর উপজেলার সুলতানপুর এলাকার, একই এলাকার শেখ সবুজ (২৮), হৃদয় (২৩), আওয়াল মিয়া (৪০), জেলা শহরের কান্দিপাড়া এলাকার শিপন মিয়া (২৮) ও একই এলাকার পিয়াস(৩০)। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ৩০ ডিসেম্বর দুপুর ১ টার দিকে জেলার সদর উপজেলার সুলতানপুর চৌধুরী মার্কেটের সামনে থেকে পিকআপ ভ্যানসহ ২০ বস্তা চিনিসহ পৌর এলাকার ভাদুঘর ভিআইপি বেকারীর উদ্দেশ্যে রওনা দেন পিকআপ ভ্যান চালক দেলোয়ার হোসেন। পথিমধ্যে সুলতানপুর বড় মসজিদের রাস্তার উপরে তিনটি মোটরসাইকেল যোগে ছয়জন এসে গতিরোধ করে। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কৌশলে পিকআপসহ চালককে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট থাকা নগদ ৫০ হাজার টাকা ও ভিকটিমের স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও ৩৯ হাজার ২২০ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, এই ঘটনায় ভিকটিমের বোন জামাই বোরহান উদ্দিন বাদী হয়ে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit