রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৪ জানুয়ারি)  নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সোয়া ৩টার দিকে এ জনসভায় উপস্থিত হন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে এটি তার শেষ জনসভা। দলীয় প্রধানকে বরণ করে নিতে ছিল জেলাজুড়ে সাজ সাজ রব। আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমানের আয়োজনে শহরের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে নির্বাচনী জনসভার আয়োজন করা হয় । দীর্ঘ ১৫ বছর পর বঙ্গবন্ধু কন্যার নারায়ণগঞ্জ আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মাঝে মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশস্থলের আশপাশ এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।

এর আগে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, জনসভা চলাকালীন আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। প্রয়োজনে কিছু যান চলাচলের ক্ষেত্রে ‘ডাইভারশন’ ব্যবস্থা করা হয়৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দায়িত্ব আছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ)। তাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জনসভাস্থল ও প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথে পোশাকে ৩ হাজার পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।

এর আগে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ৩০ ডিসেম্বর ফতুল্লায় নম পার্কে প্রস্তুতি সভা করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শামীম ওসমান। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit