স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষে কোচিং স্টাফের অনেকের চুক্তি শেষ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন কোচিং স্টাফ নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে। ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ, ব্যাটিং কোচ ও বোলিং কোচ এই তিন পদে নতুন নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ দলের দীর্ঘদিনের কম্পিউটার অ্যানালিস্ট ভারতের শ্রীনিবাসন চন্দ্রশেখর বিশ্বকাপের পর সরে গেছেন। তার জায়গায়ও যোগ্য কাউকে খুঁজছে বিসিবি।
এছাড়া স্পিন বোলিং কোচের পদ খালি থাকলেও এ নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেখা যায়নি বিসিবির ওয়েবসাইটে। ২০ জানুয়ারির মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।
কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০৮