শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দুর্গাপুরে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২০২৩-২৪ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এলাকার ৯৭ জন কে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পরবর্তিতে ১৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমশিনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার শীতেষ পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। পরবর্তিতে প্রাথমিক পর্যায়ে ৫০ জন কে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ৩২ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১৫ জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit