সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বকেয়া বেতন-ভাতার দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লার একটি পোশাক কারখানার শ্রমিকরা। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বেলাশ্বর এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যায় শ্রমিকরা। অবরোধের সময় মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। 

এ বিষয়ে শ্রমিক কাকলী আক্তার বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। গত তিন মাস ধরে তারা আমাদের দুর্দশার কথাও শুনছে না। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে নেমেছি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে মহাসড়ক ছেড়েছেন শ্রমিকরা। এখন যানজট নেই। তবে সামান্য ধীরগতি আছে।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit