শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আওয়ামী লীগ সরকার নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে -নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪১৮ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নারীদের জীবনমান উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীরা এখন আর ঘড়ে বসে থাকছে না। তারাও পুরুষের সাথে সমঅধিকারে কাজ করছে, সেনা, বিমান, রেল ও নৌ বাহিনীর মত অনেক বাহিনীতে নারীরা সুনামের সাথে কাজ করছে। তিনি আরো বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রেখেছে আমার মা বোনেরা। প্রাইমারী শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষকদের ভুমিকা প্রসংসনীয়, প্রাইমারীর কমলমতি শিক্ষার্থীদের মায়ের আদরে যত্ন করে পাঠদান করাচ্ছে তারা। দেশে সর্বক্ষেত্রে নারীর অগ্রযাত্রা আর কেউ রুখতে পারবেনা। আজকের এই পথসভা প্রমান করে যে সেতাবগঞ্জ পৌরসভায় নারী জাগরন সৃষ্টি হয়েছে।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমাদের নারীরাই উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে।গতকাল ২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজেন ৭ নং ওয়ার্ড ষ্টেশনপাড়া ঈদগাঁও মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা মার্কার প্রার্থী নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা বলেন। সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খন্দকার নুরে আলম কায়ছার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেযর মোঃ আসলাম। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহবুব খাঁন, যুগ্ন সম্পাদক মোর্শেদ মতিন চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রমুখ।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit