বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

নিক্সন চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সভায় প্রকাশ্যে জনগণের মাঝে টাকা বিতরণ করার কারণে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন চৌধুরী) প্রার্থিতা বাতিলের আবেদন করা হয়েছে। ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্যাহর প্রধান নির্বাচনী এজেন্ট মুহম্মদ সাইফুর রহমান এ আবেদন করেছেন। সোমবার নির্বাচন কমিশনসূত্রে বিষয়টি জানা গেছে। 

প্রধান নির্বাচন কমিশনার বরাবর ওই আবেদনে উল্লেখ করা হয়, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) গত বছরের ২৮ ডিসেম্বর বেলা সাড়ে বারোটায় ভাঙ্গা থানার উত্তর পাশে কে এম কলেজের কাছে অটো স্ট্যান্ডে নির্বাচনী সভায় অংশ নেন। সেখানে তিনি প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন। যার ভিডিও ক্লিপও আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, তিনি প্রকাশ্যে অর্থ বণ্টনের মাধ্যমে ভোটারদের প্ররোচিত করে নির্বাচনী আচরণবিধি ৩ (১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। একইসঙ্গে অভিযোগ যথাযথ তদন্ত করে নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থিতা বাতিলের দাবিও জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit