শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

জাহাঙ্গীরের নেতৃত্বে গাজীপুরে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে: প্রতিমন্ত্রী রাসেল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, গাজীপুর-২ আসনে নৌকার পক্ষে আজ যে গণজোয়ার শুরু হয়েছে, তা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে হবে। এ গণজাগরণ ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

রাসেল বলেন, আমি চাই এ ধরনের খারাপ মানুষের হাত থেকে গাজীপুর-২ আসনকে মুক্ত করতে। সেজন্য ৭ জানুয়ারি নৌকায় ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। রোববার বিকালে টঙ্গী সাতাইশ রাজনগর এলাকায় মায়ের দোয়া রিয়েল এস্টেট মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় দেশের বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  
প্রসঙ্গত, গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষ নিয়েছেন। তার নির্বাচনি প্রচারে মুখ্য ভূমিকা রাখছেন জাহাঙ্গীর। গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনেও নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করছেন জাহাঙ্গীর। ওই দুই আসনে নৌকার প্রার্থী যথাক্রমে মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit