শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রাজধানীর উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে বই উৎসব উদযাপিত 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ‘বই উৎসব’ উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০১ জানুয়ারি (২০২৪) সোমবার পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বই উৎসবে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম এবং কলেজের অধ্যক্ষ মিসেস সেলিনা আক্তার উপস্থিত ছিলেন। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান এবং বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত জাতি গড়ার লক্ষ্যে শিক্ষাকে সবসময়ই অগ্রাধিকার দিয়েছেন। বছরের প্রথম দিবসে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপাচার্য বলেন, নতুন শিক্ষা ব্যবস্থা মুখস্থ নির্ভর পড়াশোনার পরিবর্তে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে ভূমিকা রাখবে। হাতে-কলমে শিক্ষার মাধ্যমে তারা আরও চিন্তাশীল হয়ে উঠবে। সময়ের যথাযথ সদ্ব্যবহার এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit