শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে নতুন বই বিতরন করেন.পুলিশ সুপার মুক্তা ধর।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বই বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের আয়োজন করা হয়।  পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার ও পুলিশ লাইন্স হাই স্কুলের  সভাপতি মুক্তা ধর পিপিএম (বার)।
সোমবার (১জানুয়ারী ২০২৪ইং)সকাল ১০টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলেদেন খাগড়াছড়ি পুলিশ সুপার ও পুলিশ লাইন্স হাই স্কুলের  সভাপতি মুক্তা ধর পিপিএম (বার)।
এ বছর জেলার সরকারি ও বেসরকারি মিলে ৭০৬ প্রাথমিক পর্যায়ের বিদ্যালয় ও ১৩০টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ছেলেমেয়েরা নতুন বই পেয়েছে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪২৪ শিশুর মাঝে ৪ লাখ ৩০ হাজার ৩৬৭টি বই বিতরণের কথা রয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৮৭ হাজার ২৪০  নতুন বই বিতরন করা হবে।
এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস)  মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার  সৈয়দ মুমিদ রায়হান,সহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit