শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

লিখবেন টেক্সট, তৈরি হয়ে যাবে ভিডিও

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক  : বর্তমানে ভিডিও বানানো অন্যতম ট্রেন্ড। সেটা হোক ফেসবুকের রিলস কিংবা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও। বিভিন্ন ব্লগার ও ইউটিউবাররা ভিডিও বানিয়ে আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। তবে চারিদিকে যখন ভিডিও বানানোর ধুম, তখন নতুনত্বের চাহিদা বেড়েছে। 

যে ভিডিওতে নতুন কিছু থাকে, তার ভিউ তত বেশি হয়। নতুনত্ব ভিডিও বানাতে অনেকেই দ্বারস্থ হয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কাজে লাগিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করা যাচ্ছে। তা করেই প্রচুর টাকা রোজগার করছেন অনেকে।

বর্তমান যুগে অ্যানিমেশন নির্ভর ভিডিও চাহিদা বেড়েছে। তা করে অনেক ইউটিউবারই নিজেদের কনটেন্টে নতুনত্ব আনার চেষ্টা করছেন। তবে এই ভিডিও বানাতে ভিডিও এডিটরের পিছনে খরচ করার দরকার নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার সৌজন্যে তা সহজেই হয়ে যাচ্ছে।

যেমন, Virbo নামের একটি সাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিডিও তৈরি করে দেয়। সেখানে গিয়ে যেমন বিভিন্ন চরিত্র বেছে নেওয়া যায়। লেখার মাধ্যমে নির্দেশ নিয়ে ভিডিও তৈরি কর হয় সেখানে। তাই মনের পছন্দের ভিডিও পেতে ঠিক মতো কম্যান্ড দেওয়া আবশ্যক। আপনি যদি কম্যান্ডের বিষয়ে না জানেন তাতেও অসুবিধা নেই। কী ধরনের কম্যান্ড দিতে হবে, তা চ্যাট জিটিপি থেকেই জেনে নিতে পারবেন আপনি।

এ ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নতুন ধরনের ভিডিও বানিয়ে তা আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। তা করেই রোজগার হতে পারে টাকা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে রোজগারের নতুন উপায়ও খুঁজে পেতে পারেন আপনি।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit