শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

রাস্তার মাঝেই নারীকে পেটাল পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের সীতামারিতে এক দলিত নারীকে প্রকাশ্যে মারধরের দৃশ্য প্রকাশের পর ভারতজুড়ে নিন্দার ঝড় তৈরি হয়েছে। এ ঘটনায় পুলিশের নৃশংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন দেশটির মানুষ। তবে পুলিশের দাবি, অপহরণের মামলায় দুই পক্ষের মধ্যে মারামারির পর পুলিশ শৃঙ্খলা বজায় রাখতে লাঠি চার্জ করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভিডিওতে দেখা যায় সুরসান্দ থানার ইন্সপেক্টর রাজকিশোর সিং রাস্তার মাঝে এক দলিত নারীকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। এ সময় বেশ কয়েকবার ওই নারীকে আঘাত করেন তিনি। এ সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন যা জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) বিনোদ কুমার একটি ভিডিও বিবৃতিতে বলেন, ঘটনাটি ঘটেছে একটি মেয়েকে অপহরণ নিয়ে। মেয়েটিকে উদ্ধারের পর দুই পক্ষ থানায় গিয়েছিল এবং থানার বাইরে মারামারিতে লিপ্ত হয়। ফলে রাস্তায় যানযটের সৃষ্টি হয়। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি ব্যবহার করেছে। 

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit