শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বড়পুকুরিয়ায় সাময়িক সময়ের জন্য কয়লা উত্তোলন বন্ধ  

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View
আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া (কোল মাইনিং কোম্পানি লিমিটেডের)  খনিতে সাময়িক সময়ের জন্য কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে। নতুন ফেসে যন্ত্রপাতি স্হানান্তর শেষে ফেব্রুয়ারী মাসের মধ্যে আবারো কয়লা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছিন সংশ্লিষ্টরা। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্র সচল রাখার মত পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে ইয়ার্ডে। কয়লা খনির ডিজিএম রাশেদ কামাল জানিয়েছেন, চলমান প্রক্রিয়ায় ভূগর্ভের ১৪১২ নং ফেইজে লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ লাখ ৭১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন শেষে গতকাল ২৯ ডিসেম্বর শুক্রবার বিকালে কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রেখেছেন তারা।  খনি অভ্যন্তরে কয়লা কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি রক্ষনাবেক্ষন শেষে নতুন আরেকটি ১২০৯ নম্বর  ফেইজে স্হানান্তর করে মাস দুয়েকের মধ্যে (ফেব্রুয়ারী মাস) আবারো কয়লা উত্তোলনের আশা করছেন তারা।

অন্যদিকে কয়লা নির্ভর পাশ্ববর্তী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহের জন্য ইয়ার্ড ১লাখ ৯৫ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রেখেছেন তারা। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার (সংরক্ষণ)  আব্দুল্লাহ আল মামুন জানান, কেন্দ্রে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩টি ইউনিটের মধ্যে একটিতে দৈনিক ১৭০ মেগাওয়াট করে বিদ্যু উৎপাদনে দুমাস পর্যন্ত  সচল রাখার মত কয়লা মজুদ রয়েছে তাদের ইয়ার্ডে। নির্ধারিত সময়ের মধ্যে কয়লার যোগান মিললে তাপ বিদ্যু কেন্দ্র বন্ধ হবার আশংকা নেই।

 

 

 

কিউএনবি/অনিমা/ ৩০ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit