শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পাম্পে তেল নিতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর পেট্রল পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী লালপুর গ্রামের মৃত্যু নবুর উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (৪০)।আজ বিকাল ৩ টায় তেল নেওয়ার জন্য পাম্পে ঢোকার সময় পিছন দিগ থেকে একটি ট্রাক তাকে স্বজোরে ধাক্কা দিলে সে রোডে সিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।নিহত মমিনুল ইসলাম ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অধীনে একটি প্রকল্পের  ইউনিয়ন মাঠকর্মী হিসেবে চাকুরী করতেন।

ফুলবাড়ী থানার এস আই আবুল কালাম আজাদ জানান, ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছে।নিহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

 

কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit