সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ছাত্রদলের লিফলেট বিতরণ , পুলিশের হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনসাধারণের মাঝে ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় পুলিশের হামলার শিকার হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।আজ ২৯ ডিসেম্বর(২০২৩) শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগকালে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে কর্মসূচি পন্ড করে দেয় বলে অভিযোগ করেছেন তিনি।

লিফলেট বিতরণ ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল,সদস্য ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সদস্য সচিব মাকসুদা রিমা,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মহিউদ্দিন রুবেল,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম,সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন,ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহীম কার্দী,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো: মজিবুল হক রিপন,সহ সভাপতি শাহাদাৎ হোসেন শাহেদ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সম্পাদক আহমদ উল্লাহ,তেজগাঁও কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন,সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক মাহিন হাসান,মহিবুল্লাহ মন্ডল সিহাব,ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের শফিকুল ইসলাম ভূইয়া,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের হাম্মাদুর রহমান,জাহিদ হোসেন ফাহিম প্রমুখ নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/ ২৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit