শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বোচাগঞ্জে আলেম ওলামা ইমাম মোয়াজ্জেম ও খাদেমদের সাথে মতবিনিময় সভা            

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ Time View
মোঃআশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশের প্রত্যয়ে আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার আলেম, ওলামা, ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সাথে মতবিনিময় সভা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

সকাল ১১টায় চিলাপাড়া জহুরা অটো অয়েল মিল প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমাদের অবকাঠামো গত উন্নয়ন হয়ে গেছে। স্কুল,কলেজ, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট হয়েগেছে। ঘরে ঘরে বিদ্যুৎ চলেগেছে। ডিজিটাল প্লাটফর্ম হাতে হাতে মোবাই,ল ষোল কোটি মানুষ ১৩ কোটি মোবাইল ৯ কোটি ইন্টারনেট কোন কিছু বাদ নাই এখন। এখন আমাদের দরকার কর্ম সংস্থান বাড়ানো।

আমার এলাকায় তরুন যারা আছে তাদের কর্মসংস্থান কিভাবে করা যায় সেই পদক্ষেপ আমাকে নিতে হবে। আমি যতদিন শারিরীক মানুষিক ভাবে সুস্থ খাকব ততদিন মানব কল্যাণে কাজ করে যাবো। এছাড়া সভায় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বিশিষ্ট শিল্পপতি আলহাজ আঃ হান্নান, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলীসহ উপজেলার সকল পর্যায়ের আলেম, ওলামা, ইমাম, মোয়াজ্জেম ও খাদেমগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit