রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১৬৬৯ এর অন্তর্ভুক্ত মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে হত দরিদ্র রিক্সা চালকদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড শাখার সভাপতি শুক্কুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি এম. আব্দুল মালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রেজিঃ সিলেট-৬৮ এর সভাপতি মোঃ মাহমুদুল আলম। অন্যান্যের উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মুমিন আহমদ, মনছুর আলী, ফয়জুল আহমদ, আব্দুর রহিম উদ্দীন প্রমুখ।

পরে নগরীর ৩৯নং ওয়ার্ডের হত দরিদ্র রিক্সা চালকদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, দরিদ্র শ্রমিকগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নিত্যপণ্যের মূল্যের ঊর্ধগতির কারণে প্রয়োজনীয় খাদ্য সামাগ্রী শ্রমিকদের ক্রয় সীমার বাইরে চলে গেছে। ফলে শ্রমিকগণ মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে নিত্যপণ্যের মূল্য ক্রয় সীমার মধ্যে আনার জোর দাবী জানান। শীত শুরু হয়েছে হত দরিদ্র শ্রমিকদের পক্ষে শীতবস্ত্র ক্রয় করা অসম্ভব। এমন সময় শীতবস্ত্র বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগে। তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বৃত্তিশালী ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহবান জানান।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ডিসেম্বর ২০২৩/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit