শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

 বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-২ আসনের নৌকা মার্কার প্রার্থী নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বোচাগঞ্জ উপজেলার বসবাসরত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনময় করেন।২৫ ডিসেম্বর সন্ধ্যায় বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে বোচাগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় প্রধান অতিথি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে দেশে সকল ধর্মের মানুষ স্বাধীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করছে। আমরা সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা দিতে পেরেছি।

বোচাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বাবু অশেষ কুমার রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ধর্মীয় নেতা সুরঞ্জয় বারই, খ্রিষ্ট্রান এসোসিয়নের সভাপতি ক্ষিরত রায়, সিষ্টার সীমা রোজারিও প্রমুখ। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, বোচাগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক স্বাধীন চন্দ্র রায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি কেক কাটেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit