শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগের ঘটানার প্রকৃত বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩১১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগের ঘটনার প্রকৃত বিষয়ে তুলে ধরে সংবাদ সম্মেলন। গতকাল রবিবার দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির জাফরপুর গ্রামের মোঃ শরিফুল ইসলাম (বিপ্লব) ও তার পিতা সাদেকুল ইসলাম জাফরপুর (ঘুঘুজন) এলাকর আছোয়াদ আলী ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগ করার ঘটনার প্রকৃত বিষয় তুলে ধরে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

মোঃ শরিফুল ইসলাম (বিপ্লব) ও তার পিতা সাদেকুল ইসলাম বলেন, গত ২০/১২/২০২৩ইং তারিখে প্রতিপক্ষ জাফরপুর গ্রামের মৃত্যু আব্দুল গফুর সরকারের পুত্র মোঃ আছোয়াদ আলী তার ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগ করার বিষয়ে গত ২২/১২/২০২৩ইং তারিখে ফুলবাড়ী থানায় একটি একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে আছোয়াদ আলী বলেন যে, আমার পিতা মোঃ সাদেকুল ইসলাম, আমি মোঃ শরিফুল ইসলাম (বিপ্লব), ছদপুর ইসলাম বাবুল, শফিকুল ইসলাম তার ভুট্টা ক্ষেতে আগাছা নাশক প্রয়োগ করে তার ক্ষেত নষ্ট করি, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

আমরা কেউ এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। আছোয়াদ আলী মোনগড়া ও ভিত্তিহীন অভিযোগ করেছে, যা মোটেও সত্যা নয়। প্রকৃত ঘটনা ঐ জমি যাহার দাগ নং-৪৯৬, পরিমান-৯৩শতক জমি সাদেকুল ইসলাম পিতা মজর উদ্দীন, সাং জাফরপুর নামে যাহার খারিজ কেস নং-১ঢ-১/২৭২৮/১৩-১৪ উক্ত খারিজটি ১২/০৬/২০১৪ইং তারিখে সহকারী কমিশনার ভূমি ফুলবাড়ী রাশেদ কামাল অনুমোদন প্রদান করেন। উক্ত জমি খারিজ হওয়ার পর খাজনা পরিশোধ পূর্বক মোঃ সাদেকুল ইসলাম ভোগদখল করিয়া আসিতেছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই জমি নিয়ে দিনাজপুর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ভাইলেশন মমলা দায়ের করা হয়।

যাহার মামলা নং মূল মোকদ্দমা ৫৯/২০১৯অন্য। গত ১৭/০২/২০২০ইং তারিখে দিনাজপুর ফুলবাড়ী সহকারী জজ আদালত নালীশি সম্পত্তির অর্ন্তুবর্তী কালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। নিশেধাজ্ঞা প্রদান শর্তেও ঐ জমিতে আছোয়াদ আলী ভুট্টা চাষ করেন। গত ২০/১২/২০২৩ইং তারিখে তারা নিজেরাই ভুট্টা ক্ষেতে কিটনাশক প্রয়োগ করে আমাদের উপর মিথ্যা দোষা চাপিয়ে দিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ২২/১২/২০২৩ইং তারিখে সন্ধ্যায় সাদেকুল ইসলামের পুত্র প্রতিবন্ধী মোঃ শফিকুল ইসলামকে শওকত আলী, আছোয়াদ আলী, সাখাওয়াত হোসেন ও মোশারফ হোসেন মারপিট করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এই ঘটনায় মোঃ শরিফুল ইসলাম (বিপ্লব) ফুলবাড়ী থানায় বাদী হয়ে অভিযোগ করবেন বলেও জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit